কলেজ ছাত্র শাহরাজউজ্জামানের ছবি দিয়ে ফেইসবুকে ফেক আইডি খুলেছে কুচক্রমহল

রূপালী বার্তা।।
ঢাকার সাভারে ম্যাস্ট্রো ক্রাউন কলেজের ছাত্র শাহরাজউজ্জামান (সান) এর ছবি ব্যবহার করে ফেইসবুকে ফেক আইডি খুলেছে একটি কুচক্রমহল। সম্প্রতি এ ফেক আইডি ছড়িয়ে দেয়ায় শাহরাজউজ্জামান এর পরিবার ও বন্ধুমহল বিভ্রান্ত হচ্ছে। একই সঙ্গে কুচক্রমহলটি এই আইডি দিয়ে অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার বিদ্যনন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের মো. মনিরউজ্জামান (সিমু)’র ছেলে শাহরাজউজ্জামান (সান) ঢাকায় পড়াশোনা করে। সম্প্রতি দেখা যায় Md Bijoy Babu নামে একটি আইডিতে শাহরাজউজ্জামান (সান) এর ছবি ব্যবহার করেছে কুচক্রমহল। মহলটি ওই পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ আইডি খুলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সান এর বাবা মনিরউজ্জামান (সিমু)।