হেলিকপ্টার ধানক্ষেতে

অনলাইন ডেস্ক।।
যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ হেলিকপ্টার ধানক্ষেতে জরুরি অবতরণ করেছে। বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি ধানক্ষেতে আর্মি এভিয়েশনের বিইএলএল-২০৬ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

এসময় হেলিকপ্টারে থাকা দুই পাইলটকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

হেলিকপ্টারে থাকা পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।