হৃদয় ভিজে না!

হৃদয় ভিজে না!
-মোহাম্মদ এমরান

বৃষ্টিতে আজ সবই ভিজে-
হৃদয় ভিজে না!

ঢেউ সাগরের মাঝে বসেও-
তৃষ্ণা মিটে না!

আকাশ মিটায় ধরার খরা-
মনের খরায় হুল ফোটে!

নদী সাগর যতোই মিশে-
জীবনের তরী নাই ছোটে!

চারিদিকে অথৈ পানি-
তবুও খরা হৃদয় তটে!

পানির তরে পেয়ালা ছুঁড়ে-
বিন্দু জলও নাই জোটে!

১৩/০৮/২০১৯