পটুয়াখালীতে গাঁজার গাছসহ চাষী গ্রেপ্তার

মো. ইমরান হোসেন, পটুয়াখালী।।
পটুয়াখালী-পটুয়াখালীতে গাঁজা গাছ চাষ করার অপরাধে চাষী মোঃ বেল্লাল খান (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব স৮।

র‌্যাব জানায়, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন এর নেতৃত্বে (১৪ জুন) রোববার দুপুরে সদর উপজেলার ইটবাড়িয়া থেকে মোঃ বেল্লাল খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী নিজে গাঁজা সেবনের উদ্দেশ্যে অতি গোপনে নিজের বাড়ির আঙ্গিনায় ফুলের টবে গাঁজা চাষ করছিলেন। এ সময় তার বাড়ি থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে গাঁজা গাছসহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সে ইটবাড়িয়া ইউনিয়নের ধনখালী ৪নং ওয়ার্ডের মৃত আসমান আলী খানের ছেলে।