৯ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৯ ফুট দৈর্ঘ্যর একটি অজগর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে সাপটি সুন্দর বনের পূর্বাংশ টেংরাগিরি বনে অবমুক্ত করা হবে।

এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, বিকেলে ওই কৃষক সাপটি জাল ফেলে তার ধান খেত থেকে উদ্ধার করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। ইতোমধ্যে এটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সাপটি আজ দুপুরে টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে।