অ্যাডভোকেট আব্দুল বারী পুনঃরায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী পুনঃরায় বরিশাল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে তিনি জেলা পরিষদের ৪নং ওয়ার্ড মুলাদী উপজেলা থেকে সদস্য নির্বাচিত হন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুলাদী সরকারি কলেজ ভোট কেন্দ্রে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ১০৭জন ভোটার ভোট দেন।

প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান জানান, ১০৭ জন ভোটারের মধ্যে সবাই ভোট দিয়েছেন। অ্যাডভোকেট আব্দুল বারী ঘুড়ি প্রতীকে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ জাহাঙ্গীর হোসেন খোকন খান তালা প্রতীকে ১৭ ভোট এবং মোঃ আলমগীর হোসেন অটোরিকশা প্রতীকে ১৪ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ইতিপূর্বে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।