‘উন্নয়ন চলমান রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে’

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় মুলাদী সরকারী কলেজ মাঠে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আঃ বারীর সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খানের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তির রুপকার ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, শেখ হাসিনাকে পুণঃরায় ক্ষমতায় আনতে হবে। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে উন্নয়নের ধারাকে চলমান রাখতে হবে। এ এলাকায় যাকে নৌকার প্রতিক দেয়া হবে তার পক্ষে সকলে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের বড়াই করে আপনারা বলেন, গণতন্ত্রে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, এলাকার মানুষদের বাড়ি ছাড়া করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা, হত্যাকারীর বিচার না করার আইন তৈয়ার করা এটা কোন গণতন্ত্র। মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে আর কোনদিন ক্ষমতায় আসা যাবে না বলে বিএনপি জামায়াতকে হুশিয়ারী দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস।

এ সময় বক্তব্য রাখেন- পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, দুলাল মাহমুদ মোল্লা, পৌর আয়ামী লীগের সভাপিত জিয়াউল আহসান খান শিপু, সকল ইউপি চেয়ারম্যানের পক্ষে সালাউদ্দিন অশ্রু, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি/সম্পাদকের পক্ষে নাজিরপুর ইউনিয়নের সভাপতি মুকুল তালুকদার।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আবদুল্লাহ, গৌরনদী পৌরসভার মেয়র হারিচ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীসহ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে অতিথিসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন।