‘যারা দিনের ভোট রাতে করে তাদের সাথে বিএনপি খেলা করে না’

অনলাইন ডেস্ক।।
বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি কোন গোপনীয় পার্টি নয়। বিএনপি যা করে এবং করবে তা সকলকে বলেই করে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে নগরীর সদররোডস্থ দলীয় কার্যলয়ে সম্মুখে দেশব্যাপি গায়েবী মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগকে সাবধান করে তিনি বলেন, আমরা ১০ই ডিসেম্বর কোন অবস্থান ধর্মঘটের ডাক দেই নাই। আমরা সমাবেশের শুধু ডাক দিয়েছি এতেই আপনাদের কাপুনি শুরু হয়ে গেছে। যারা দিনের ভোট রাতে করে সেই সকল দলের সাথে বিএনপি খেলা করে না। বিএনপি খেলা করবে দিনের ভোট দিনে যারা করবে জনগণ যাকে ইচ্ছে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সেই সকল দলের সাথে মোকাবেল করবে।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতার জন্য লড়াই করছে না। বিএনপি দেশ ও লুটেরাদের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য লড়াই করছে।

সমাবেশে তিনি পুলিশ প্রশাসনকে বলেন, সরকারের কথায় পড়ে জনগণের বিপক্ষে যাবেন না। তা না হলে একদিন আপনাদের শেখ হাসিনাকে বলতে হবে একেলে না জানা।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, জাহিদুল কবির জাহিদ ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড বিলকিস জাহান শিরিন ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

এখানে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক বরিশাল বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদনস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হয়দার বাবুল, মহানগর বিএনপি সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীম,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ।