কাঠালিয়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের আত্মহত্যা

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা সদরের পশ্চিম আউরা গ্রামে এ ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষকের নাম আমিরুল ইসলাম রুহুল মাষ্টার (৬৫)। তিনি উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যায়লের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছিলেন।

কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, নিহত ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন এখন জানাযায়নি।