পাথরঘাটায় মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাকে (৩০) ১০৫টি ইয়াবা আটক করেছে কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন পাথরঘাটা থানায় হস্তান্তর করেন।

এর আগে সন্ধা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অভিযুক্ত মাসুদ রানা পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে এবং পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের

কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার লে. শাফায়েত আবরার মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু লোক পৌরসভার বড়ইতলা এলাকায় মাদক বিকিকিনি করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পৌসরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ রানাকে দেখে সন্ধেহ হলে তার দেহ তল্লাসী করে ১০৫ পিছ ইয়াবা পেয়ে তাকে আটক করেন।

তিনি আরো জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ডিসের ব্যবসা করে আসছেন আর এই ব্যাবসার আড়ালে পাথরঘাটার বিভিন্ন এলাকায় গিয়ে মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্র‍্যব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানায় মামলা করে সোপর্দ করা হয়েছে।