হিজলার মেয়ে প্রেম করে বিয়ে, আগৈলঝাড়ায় এনেই টাকার জন্য নির্যাতন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুকে যৌতুকের জন্য ঘরবন্ধ করে শারিরীক নির্যাতন করে আসছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের আজিজ শিকদারের ছেলে কালাম শিকদার ঢাকায় বসে প্রেম করে হিজলা উপজেলার ময়না বেগম নামে এক মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসেন। বাড়ি নিয়ে এসে বিভিন্ন সময় ময়না বেগমকে যৌতুকের জন্য ঘরেবন্ধ করে শারিরীক নির্যাতন করত স্বামী কালাম ও পরিবারের সদস্যরা। ময়না বেগমের দরিদ্র পরিবার হওয়ায় স্বামীর দাবীকৃত যৌতুকের ৫০হাজার টাকা দিতে অস্বীকার করেন ময়না। পুনরায় দাবীকৃত যৌতুকের জন্য মঙ্গলবার (১৬ জুন) রাতে ময়না বেগমকে ঘরে বন্ধ করে শারীরিক নির্যাতন করে স্বামী ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় ময়না বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ব্যাপারে এসআই মনির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।