ছাতকে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের বিনামুল্যে হোমিওপ্যাথিক ওষুধ হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নির্দেশে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি’র পক্ষে করোনা ভাইরাস (কভিড-১৯) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের ছাতকে পল্লি বিদ্যুৎ সমিতির সদস্যদের জন্য বিনামুল্যে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (আর্সেনিকাম এ্যালবাম-৩০) নামে ঔষধ বিতরণ করেন হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক -ডাঃ মুহাম্মদ সাজ্জাদুর রাহমান।

পল্লী বিদ্যুৎ সমিতি, ছাতক,সুনামগঞ্জ’র সাধারণ সম্পাদক বিধান দে সমতির সদস্যদের পক্ষে ঔষধ গ্রহন করেন।