ভোলার লালমোহনে ১০৮ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকালে লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেন মিন্টুর ছেলে মো. আফসার উদ্দিন রাসেল (৩২) ও একই পৌরসভার ৩ নং ওয়ার্ডের আহম্মদ উল্যাহর ছেলে মো. হাফিজ (৩৫)।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, আটক দুই ব্যক্তি বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট এলাকা থেকে ইয়াবা নিয়ে মটরসাইকেল যোগে চরফ্যাশন যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।