‘মুলাদীতে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে চরকালেখান আদর্শ কলেজ’

ভূঁইয়া কামাল, মুলাদী বরিশাল।।
বরিশাল জেলার মুলাদী উপজেলায় চরকালেখান আদর্শ কলেজ মিলনায়তনে ২৬ জুলাই সকাল ১১টায় ২০২৩ সালের এইচ.এস.সি ও এইচ.এস.সি (বি.এমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও কলেজের নব নির্মিত মসজিদ, গেট, বাউন্ডারী, ছাত্র ও শিক্ষকদের আবাসিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কলেজের সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব জমশেদ আলী তালুকদারের অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় ৩ একর ৫৭ শতাংশ জায়গা নিয়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। এমপিও ভুক্ত হয় ১৯৯৪ সালে। হাটি হাটি পা পা করে কলেজটিতে আজ ১ হাজার ছাত্র ছাত্রীদের পদ চারণায় মুখরিত। পরীক্ষার ফলাফলেও উপজেলার মধ্যে রয়েছে প্রথম অবস্থানের দিকে। শিক্ষক কর্মচারী রয়েছে ৪৭জন। ২০১৩ সালে কলেজটিতে বাংলা, রাষ্ট্র বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স চালু হয়েছে। উপজেলা সদর থেকে গ্রাম পর্যায়ে নিরিবিলী ও কলোহলমুক্ত পরিবেশে শিক্ষার এক সুন্দর পরিবেশ। তাই যুগ যুগ ধরে গ্রামের ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতেছে চরকালেখান আদর্শ কলেজটি।

অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে ছাত্র/ছাত্রীদের ভালো ফলাফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপর দিকে কলেজের ছাত্র শিক্ষকদের আবাসিক ভবনের জন্য চেষ্টা চালিয়ে আজ সফলতার দিকে।

কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস একজন বিচক্ষণ প্রতিভাবান ব্যক্তিত্ব। শিক্ষারমান উন্নয়নের জন্য তিনি কলেজের সদস্য ও শিক্ষকদের নিয়ে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা আক্তার ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক অরুন মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল বারী, মুলাদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাঈনুল আহসান সবুজ, মুলাদী পৌর সভার আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু, মুলাদী পৌর সভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, চরকালেখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মুলাদী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ মিরাজুল ইসলাম, চরকালেখান ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন বেপারী, চরকালেখান আদর্শ কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, চরকালেখান আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, চরকালেখান আদর্শ কলেজের বিদ্যুৎসাহী সদস্য মোঃ আলাউদ্দিন জমাদার, চরকালেখান আদর্শ কলেজের বিদ্যুৎসাহী সদস্য কাজী মাহাজুর রহমান, চরকালেখান আদর্শ কলেজের অভিভাবক সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান ও চরকালেখান আদর্শ কলেজের অভিভাবক সদস্য ও চরকালেখান ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম খান প্রমুখ।