মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি আটক

মির্জাগঞ্জ প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মোঃ নাসির হাওলাদারকে (৪৫) আটক করে র‌্যাব-৮। নাসির হাওলাদার পটুয়াখালীর ভিকাখালি এলাকার মৃতঃ মোছের হাওলাদার এর ছেলে।

রবিবার (২১ জুন) দুপুর ০২ টায় র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, মির্জাগঞ্জ থানাধীন কাঠালতলি বাজার এলাকায় থেকে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মোঃ নাসির হাওলাদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানার হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে (মির্জাগঞ্জ থানার মামলা নং-৫/৪৪ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭ /৩৮০/৩৫৪/৪২৭/৫০৬ দন্ডবিধি)। আটককৃত আসামীকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।