আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা, বাড়িতে গিয়ে বলে দিলো শিশু

অনলাইন ডেস্ক।।
রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউপিতে ৫ বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন (১৫) নামের এক কি‌শোর‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ। শনিবার (২৯ অক্টোবর) দুপু‌রে পাংশা মডেল থানা সূত্রে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃত নয়ন বাহাদুরপুর ইউপির বিলগজারিয়া গ্রামের জিয়া আলী প্রামাণিকের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নয়ন না‌মের কি‌শোর তাদের প্রতিবেশীর এক শিশু কন্যাকে আখ খাওয়ানোর কথা বলে পাশের এক‌টি আখ ক্ষেতে ডেকে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পরপরই ওই শিশুটি বাড়িতে এসে তার পরিবারের কাছে বিষয়‌টি জানায়। পরবর্তী‌তে গভীর রা‌তে ওই শিশুর বাবা বাদী হয়ে পাংশা থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পু‌লিশ অভিযান পরিচালনা করে আসামি নয়নকে গ্রেফতার করে জেল হাজা‌তে প্রেরণ ক‌রে এবং শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতা‌লে পাঠানো হয়।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।