আগৈলঝাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় সোয়েটারটেক লিমিটেডের পক্ষ থেকে উপজেলার গৈলা ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢাকা সোয়েটারটেক লিমিটেডের মালিক উপজেলার কালুপাড়া নিবাসী মৃদুল দাস, বিপুল দাস, বাবুল দাস ও জামাতা সমীর গুপ্তের সহযোগিতায় শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমা দাস, ব্যবসায়ী মহিৎ লাল মন্টু, ফিরোজ হোসেন মোল্লা, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ছাত্রলীগ নেতা শিপলু তালুকদার প্রমুখ।