আগৈলঝাড়ায় এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামের মৃত দেবেন বৈদ্যর ছেলে বীরেণ বৈদ্য (৬৫) অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পরে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে তার মেঝ মেয়ে পাপড়ি বৈদ্য তাকে ডাকতে গেলে তার বাবাকে শোবার ঘরে না দেখে খুঁজতে গিয়ে ঘরের পিছনের নীম গাছের সাথে গলায় ফঁাস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে লোকজন জড়ো হয়।

খবর পেয়ে উপপরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বীরেণের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বীরেণের পরিবার জানায়, সে হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ ছিল।

একারনেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বীরেণের মামা সুবোধ চন্দ্র হালদার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।