আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

গৌরনদী প্রতিনিধি।।
পরিবারের সাথে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লাবনী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের দিনমজুর আলহাজ্ব সরদারের মেয়ে। সে ওই উপজেলার সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী ছিলো।

হাসপাতাল কম্পাউন্ডে নিহতের স্বজনরা জানান, রোববার (০৮ জানুয়ারি) দুপুরে পরিবারের সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় লাবনী। তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারনে সে (লাবনী) পরিবারের সাথে অভিমান করেছে তা জানাতে পারেননি স্বজনরা।

গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, খবর পেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।