আগৈলঝাড়ায় দুঃস্থ মানবতার হাসপাতালে জরুরি সেবা উদ্বোধন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দিতে বরিশালের আগৈলঝাড়ায় দুঃস্থ মানবতার হাসপাতালে যে কোন জরুরি সেবার জন্য ইমার্জেন্সি বিভাগ উদ্বোধন করা হয়েছে। সার্ভিসটি চালু হওয়ায় জরুরি বিভাগে আসা রোগীরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা পাবেন।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার বাইপাস সংলগ্ন দুঃস্থ মানবতার হাসপাতালে যে কোন জরুরি সেবার জন্য ইমার্জেন্সি বিভাগ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন, দুঃস্থ মানবতার হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আলহাজ্ব মো. জুবায়ের হোসেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, ওই হাসপাতালের চিকিৎসক ডা. তাপস মন্ডল, ডা. সুমন হোসেন প্রমুখ।

দুঃস্থ মানবতার হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. জুবায়ের হোসেন জানান, এখানে রোগীদের সেবায় সার্বক্ষণিক মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিকসহ প্রয়োজনীয় সব বিভাগে একজন করে কনসালটেন্ট থাকবেন। জরুরি রোগ নির্ণয়ের জন্য এক্স-রে, অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে।