আগৈলঝাড়ায় নিজের জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় নিজের জমি থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে দুই সন্তানের জনক এনামুল হাওলাদার (৩৪) বাড়ির পাশে নিজের জমিতে কাজ করতে ছিলেন। তখন জমির মধ্যে এনামুলকে পরে থাকতে দেখে স্থানীয়রা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাদের পরিবারের বরাত দিয়ে জানান, এনামুল মৃগী রোগে আক্রান্ত ছিল। জমিতে হাটু পানির মধ্যে কাজ করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে।