আগৈলঝাড়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের প্রবাসী রুবেল বেপারীর স্ত্রী রুনু বেগম (২৫) বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়।

স্থানীয় কাদের বেপারী জানান, তার মেঝ ছেলে প্রবাসী রুবেল বেপারীর স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে গাছ থেকে ঝড়ে পরা পাতা কুড়াতে গিয়ে পুকুরের মধ্যে পরে যায়।

গৃহবধূ রুনু বেগম সময় মতো বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুজতে থাকে রুনু বেগমকে। অনেক খোজাখুজির পর বাড়ির পাশের পুকুরের পানিতে রুনু বেগমকে পরে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজন রুনু বেগমকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, পানিতে ডুবে যাওয়া নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।