আগৈলঝাড়ায় প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরন কাজের উদ্বোধন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এলজিইডির অর্থায়নে প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে রাজিহার ইউনিয়নের বাশাইল সিকদার বাড়ির সেতু থেকে পূর্ব দিকে মসজিদ পর্যন্ত সড়ক পাকাকরন কাজের উদ্বোধন করেন।

সূত্র মতে, ৬৫ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় সাপেক্ষ ৫৫০ মিটার দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত সড়ক পাকাকরনে কাজের কার্যাদেশ দেয়া হয়েছে মেসার্স ইয়ামিন ট্রেডার্সকে।

উন্নয়ন কাজ উদ্বোধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের বর্ননা দিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, নান্নু চৌকিদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপিত হরে কৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্ত, বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার সিকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।