আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের বিনোদ বাড়ৈর স্ত্রী সন্ধ্যা বাড়ৈ (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়। ঘটনার দিন নিজ ঘরের চালার উপর বিদ্যুতের তাড়ে জরানো একটি গাছের ডাল নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন সন্ধ্যা বাড়ৈকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।