আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার (০৬ মার্চ) সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী জাকির ফকির (৪৬) কে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাবের ডিএডি সুমন রায়।

বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি সুমন রায় জানান, মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী জাকির ফকিরকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র‌্যাবের ডিএডি সুমন রায় বাদী হয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-২, (৭-০৩-২০২২)।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাকির ফকিরকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।