আগৈলঝাড়ায় যুবলীগের সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের গৈলা ইউনিয়ন কমিটি গঠনের জন্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ মার্চ) বিকেলে উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি যতিশ চন্দ্র নাগের সভাপতিত্বে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ সিকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা সবুজ আকন, শরীফ ইলিয়াস, সোহরাব হোসেন, মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁন প্রমুখ।