আগৈলঝাড়ায় র‍্যাবের হাতে ইয়াবা, অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ৩৯০পিচ ইয়াবা, একটি ওয়ান শুটারগান, দুইটি ওয়ান শুটারগান কাতুর্জ ও মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের মামলায় গ্রেপ্তারকৃতকে গতকাল বুধবার (০১ জুন) বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার গৈলা বাজার সংলগ্ন প্রভাতী ভবনের নিজ বাসা থেকে সজিব সরদারের কাছ থেকে ৩৯০পিচ ইয়াবা, একটি ওয়ান শুটারগান, দুইটি ওয়ান শুটারগান কাতুর্জ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাবের ডিএডি আনসার আলী জানান, উপজেলার গৈলা বাজার সংলগ্ন প্রভাতী ভবনের নিজ বাসা থেকে সজিব সরদারকে ৩৯০পিচ ইয়াবা, একটি ওয়ান শুটারগান, দুইটি ওয়ান শুটারগান কাতুর্জ ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় র‍্যাবের ডিএডি আনসার আলী বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা দায়ের করেন, যার নং-১ ও ২।

আগৈলঝাড়া থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃত সজিব সরদারকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।