আগৈলঝাড়ায় শত্রুতার নতুন কৌশলে ঘর ভাঙ্গলো আঁখির!

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এক নারীর বসত ঘর ও রান্না ঘরের উপর বড় কাটা গাছ ফেলে ঘর ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের আঁখি বেগমের বসত ঘর ও রান্না ঘরের উপর শহর আলী সরদারের ছেলে এসকেন্দার সরদার এর বিক্রি করা একটি বড় মেহগনি গাছ কাটার পরে ছিটকে পরে। এসময় আখি বেগমের বসত ঘর ও রান্না ঘরের ব্যাপক ক্ষতি হয়।

আখি বেগম জানান, এসকেন্দার সরদারের সাথে জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এসকেন্দার সরদার ইচ্ছেকৃত শত্রুতা করে তার কাটা গাছটি আমার বসত ঘর ও রান্না ঘরের উপর ফেলে। এতে আমার দুটি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

অভিযুক্ত এসকেন্দার সরদার বলেন, আমি স্থানীয় ব্যবসায়ী হান্নান বেপারীর কাছে আমার বাড়ির কয়েকটি গাছ বিক্রি করি। হান্নান গাছটি কাটার সময় হঠাৎ রশি ছিড়ে গিয়ে অসাবধানতাবশত আখি বেগমের ঘরের উপর পরে। আমি তার ভাঙ্গা ঘর মেরামত করে দেয়ার ব্যবস্থা করবো।

এ ঘটনায় আখি বেগম থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশের উপপরিদর্শক  রফিকুল ইসলাম  ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এক নারীর ঘরের উপর কাটা গাছ পরে তার ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ঘর মেরামত করে দেবে বলে জানান