আগৈলঝাড়ায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে জোবারপাড় থেকে পয়সারহাট পর্যন্ত সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার (০৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোবারপাড় থেকে পয়সারহাট পর্যন্ত সন্ধ্যা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল প্রায় ৫ হাজার মিটার আটক করা হয়।

পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।