আগৈলঝাড়া প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ িডেসম্বর) দুপুরে ২৯ লাখ ২৯ হাজার ৫শ ৩৯ টাকা ব্যয় বরাদ্দ সাপেক্ষ বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নাধীন আধুনিক ডিজাইনের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভেগাই হালদার পাবলিক একাডেমীর এডহক কমিটির সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসুসহ প্রমুখ।

স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের দুঃখ দুর্দশা লাঘব করে সাংবাদিকদের স্বপ্ন পুরণের জন্য এগিয়ে আসেন।

প্রেসক্লাবের নামে ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে জমি বরাদ্দে অকৃপন সহযোগীতা করে জেলা পরিষদে তাঁর তহবিল থেকে ইতোমধ্যেই ১০ লাখ টাকা প্রেসক্লাব নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেছেন। চলমান প্রকল্পে বাকি অর্থ বরাদ্দ প্রদান সাপেক্ষ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। প্রেসক্লাবের সদস্যদের সর্ব সন্মতিক্রমে নীচ তলায় অডিটরিয়মের নাম করন করা হয়েছে এমপি’র মহিয়সী মা এর নামে “আমেনা খাতুন” হলরুম।