আমতলীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

আমতলী প্রতিনিধি (বরগুনা)।।
৪৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মোঃ মোজাম্মেল গাজীকে (২২) আটক করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পুর্ব চিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে. উপজেলার পশ্চিম চিলা গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে মোঃ মোজাম্মেল গাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১ টার দিকে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই দাদন মিয়া পুর্ব চিলা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমতলী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওইদিন বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ৪৯ পিস ইয়াবাসহ মোজাম্মেল নামক এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।