আমরা ছুটে গেলাম বিমানের শৌচাগারের দিকে, বাকিটা ইতিহাস

বিনোদন ডেস্ক।।
বরাবরই চাঁচাছোলা কথা বলেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী ক্যান্সারজয়ী নির্মাতা তাহিরা কাশ্যপ। সম্প্রতি শিল্পা শেঠির শো ‘শেপ অব ইউ’-তে কথোপকথনের সময় সর্বসমক্ষে নিজেদের দাম্পত্যের অভিজ্ঞতাও ভাগ করলেন তাহিরা। বিশদে তুলে ধরলেন যৌনজীবনের খুঁটিনাটিও।

সেখানে কথা প্রসঙ্গে বললেন, ‘যৌনতা নিয়ে কথা হওয়া ভাল। এতে খারাপ কী আছে!’

শিল্পা যখন উপদেশ দিচ্ছিলেন যৌনতাকে শরীরচর্চার অংশ করে তুলতে, তখনই তাহিরা বলেন, ‘চটজলদি যৌনমিলনেও বেশ খানিকটা ক্যালোরি ঝরিয়ে ফেলা সম্ভব।’

শুধু তা-ই নয়, তাহিরা জানান, যৌনতা সব কিছুকে মধুর করে, আনন্দ দেয়। এই যেমন ক্যানসারের চিকিৎসার সময় যখন মাথায় টাক পড়ে গিয়েছিল তাহিরার, তখন তা দেখে তিনি একেবারেই দুঃখিত হননি। বরং নিজেকে বেশ আবেদনময়ীই মনে হচ্ছিল আয়নায়।

এর আগেও আয়ুষ্মানের সঙ্গে নিজের যৌনজীবন সম্পর্কে অনেক আভাস দিয়েছেন তাহিরা। ‘দ্য সেভেন সিন্স অফ বিয়িং এ মাদার’ থেকে একটি উদ্ধৃতি মনে পড়তে পারে, যেখানে তিনি উল্লেখ করেছিলেন ব্যাঙ্ককে মধুচন্দ্রিমা সেরে ফেরার সময় বিমানের শৌচালয়ে যৌনমিলনের উন্মাদনার কথা।

লিখেছিলেন, ‘বিমান চড়ার সময় যখন আমরা নিজেদের সিট বেল্ট পরতে গেলাম, তখন পরস্পরের হাতে ছোঁয়া লাগল। তাতেই যেন বিদ্যুৎসঞ্চার। আরও কত কী-ই যে আবিষ্কারে মত্ত হয়ে উঠতে চাইল দু‘জোড়া হাত…। আমরা ছুটে গেলাম বিমানের শৌচাগারের দিকে। বাকিটা ইতিহাস।’

কলেজে পড়ার সময় থেকেই আয়ুষ্মানের সঙ্গে প্রেম তাহিরার। তারপর ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। দুই সন্তান নিয়ে এখন সুখেই আছেন দম্পতি। ছেলে বিরাজবীরের বয়স দশ বছর। মেয়ে ভারুশকাও সাতে পা রেখেছে।