আলোকিত মুলাদীর উদ্যোগে গণইফতার ও দোয়া মাহফিল

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদীতে আলোকিত মুলাদীর উদ্যোগে সরকারী মুলাদী মাহমুদজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোকিত মুলাদী, মুলাদী উপজেলার সভাপতি মোঃ দিদারুল আহসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান হাওলাদার। দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ সোলায়মান হোসেন। রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি মুলাদী উপজেলা সভাপতি আলহাজ্ব মাওঃ আবদুর নূর।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাঃ মোশাররফ হোসেন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম জাচ্চু হাওলাদার, মুলাদী প্রেস ক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন, মুলাদী সরকারী ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, আলোকিত মুলাদীর সদস্য আবিদুর রহমান, আবদুস সালাম মীর, জাহান বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ জাকির হোসেন, সরকারী মুলাদী স্কুলের ইমাম হাফেজ মাওঃ আবদুল্লাহ প্রমুখ। আলোকিত মুলাদীর উদ্যোগে গণইফতার ও দোয়া মাহফিলে কয়েকশত জোরাদার অংশগ্রহণ করেছে।