ইউপি সদস্যের হামলায় যুবলীগ নেতা আহত

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের গৌরনদী পৌর যুবলীগের প্রচার সম্পাদক রাসেল হাওলাদারকে (৩৫) পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, চাঁদশী ইউপি সদস্য মিলন হাওলাদারের সাথে তার যৌথভাবে পানের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য মিলন তাকে (রাসেল) কসবা এলাকায় ডেকে নিয়ে পান ক্রয়ের জন্য আড়তে যেতে বলেন। তিনি আড়তে পান ক্রয় করতে যেতে অস্বীকৃতি জানালে মিলন ও তার ভাই রাশেদ হাওলাদার যুবলীগ নেতা রাসেলকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।