ইভটিজিংয়ের দায়ে অটোরিকশা চালকের ৬ মাসের কারাদণ্ড

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুর কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে এক অটোরিকশার চালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৮ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ওই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত চালকের নাম জাকির হাওলাদার (৪৪)। তিনি উপজেলার দাসের কাঠি গ্রামের মরহুম মোসলেম হাওলাদারের ছেলে।

জানা যায়, সদর উপজেলার কলেজ মোড় এলাকার শামীম হোসেনের মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে ইভটিজিং করেন জাকির। বিষয়টি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানাকে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত জাকিরকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।