কলাপাড়ায় জমি দখল, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলার প্রতিবাদ

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১২নং বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়ার মায়া রাখাইনের জমি দখল বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও কলাপাড়া নাগরিক উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

কলাপাড়া নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন এর উপদেষ্টা নাসির তালুকদারের সভাপতিত্বে ও সদস্য আতাজুল ইসলাম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের সহ -সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক লুফ্র মাস্টার, পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগা’র সদস্য মোস্তাফিজুর রহমান মিলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার সহ -সম্পাদক সুভাষ নাগ, পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, ভুক্তভোগী মায়া রাখাইন, পটুয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী তার মেয়ে খ্যালানে রাখাইন, ছাত্র উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক বাবু চামন।

ভুক্তভোগী মায়া রাখাইন বলেন, একের পর এক আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পটুয়াখালী আদালতে ওই জমির রায় দিয়েছে আমাদেরকে কিন্তু তার পর আমাদের মিথ্যা মামলা দিয়েছে। আমাদের পাড়ায় ৭ টি পরিবার রয়েছে এখন আতঙ্কে। এসময় কলাপাড়া নাগরিক উদ্যোগের আহ্বায়ক এবং বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে তুলাতলী পাড়ার ভুক্তভোগী মায়া রাখাইনের জমি দখল বসতবাড়িতে অগ্নিকান্ড ও মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি জানান।