কলাপাড়ায় জীবন্ত গরুর চার পা কেটে নিলো দুর্বৃত্তরা

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে পশ্চিম রজপাড়া গ্রামে মনিরুল ইসলাম নামের এক কৃষকের একটি জীবন্ত গরুর চার পা এবং মাথা কেটে নিয়েছে দুর্বত্তরা। শনিবার (০৮ জানুয়ারি) রাত ১টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থধাপে অনুষ্ঠিত টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে এ ঘটনা ঘটনো ঘটেছে। ওই কৃষক ইউপি নির্বাচনে নৌকা মার্কার সমর্থন করেছিলেন। নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ার পর প্রতিপক্ষরা তাকে বেশ কয়েকবার হুমকি ধামকি দিয়েছে। শনিবার রাতে তিনি বাড়িতে একা থাকার সুযোগ বুজে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ঘর থেকে বের হতে বলেন। পরে তিনি ঘর থেকে বের না হলে গোয়াল থেকে গুরু নিয়ে নির্মম ভাবে হত্যা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সঠিক তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।