কলাপাড়ায় পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থীর ভাইয়ের মুক্তির দাবিতে মহিপুর থানা ঘেরাউ করেছে সর্থকরা। এসময় বিক্ষুধ্ব সমর্থকদের হামলায় ৩ পুলিশ সদস্য ও পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ সমর্থক আহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকাল সাড়ে চারটায় থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, লতাচাপলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থী জলিল ঘরামী ও তার ভাই খলিল ঘরামী ওই এলাকার মানুষকে মারধরসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো। এ ঘটনায় আজ দুপুর দুইটায় ওই এলাকার কবির মোল্লার স্ত্রী শিউলী বেগম বাদী খলিল ঘরামীসহ বেশ কয়েকজনের নামে একটি মামলা করেন। পরে পুলিশ তিনটার দিকে খলিলকে গ্রেফতারের পর জলিল তার প্রায় ৪ শ‘ সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এসআই হালিম, কনস্টেবল ওবাইদুল ও মিলন আহত হয়।

তবে সমর্থকদের অভিযোগ,পুলিশ তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এজন্য বিক্ষুধ্ব সমর্থক হামলা চালায় পুলিশের উপর ।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বর্তমানে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।