কলাপাড়ায় পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে ফজরের নামাজের জন্য পুকুরে অযু করৃতে গিয়ে পুকুরে ডুবে হাফসা বেগম (১৮) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে আরামগঞ্জ গ্রামে।

নিহতের পিতা মো: হাফেজ মাতুব্বর জানান, তার মেয়ে শিশু কাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলো। ভোর ছয়টায় বসত ঘরের সামনের পুকুরে অযু করতে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মা মিনারা বেগম অযু করতে পুকুরে গিয়ে ভিকটিমে পানিতে অর্ধডুবন্ত অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়দের সহায়তায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান, হাফসা শিশু কাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলো। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ও ডাক্তারের রির্পোট দেখানো হয়েছে। এর পর বাবা মায়ের দাবিতে কোন ময়নাতদন্ত ছাড়াই দাপনের অনুমতি দেয়া হয়।