কলাপাড়ায় প্রতারণার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

কুয়াকাটা প্রতিনিধি॥
কলাপাড়ায় বিভিন্ন কৃষি উপকরণ দেয়ার নামে কৃষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে প্রতারক জাকিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরের দিকে ভূক্তভোগী কৃষকদের আয়োজনে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যর রাখেন নীলগঞ্জ ইউপির ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুল্লাহ মহিব, কৃষক আলতাফ হোসেন গাজী ও কৃষক আবুল কালাম।

বক্তারা বলেন, সরকারী ঘর ও টিউবওয়েলসহ বিভিন্ন কৃষি উপকরণ দেয়ার নামে প্রায় দেড় শতাধিক কৃষকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই এলাকার বাসিন্দা জাকির হোসেন। ভূক্তভোগীরা তাদের টাকা ফেরতে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।