কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত কাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। হামলায় কলাপাড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. আমজাদ হোসেন (৪৫) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জসীম উদ্দিন (৪২) এবং উপজেলায় লালুয়া ইউনিয়নে সভাপতি ডা, আলমগীর হোসেন আহত হয়েছেন।

পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক জানান, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের হামলায় দুই নেতা নিহতের প্রতিবাদে আগামীকাল কেন্দ্রেঘোষিত কর্মসূচি নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করছিলেন। এ সময় মিছিল নিয়ে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল রামদা, লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় কার্যালয়ের পেছনের একটি কক্ষে আশ্রয় নেন। সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল, টিভিসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে।
হামলায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুজন গুরুতর আহত হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘সন্ত্রাসীদের বেশির ভাগই অচেনা ও বহিরাগত বলে মনে হয়েছে। পুলিশের সামনেই তারা হামলা করেছে। হামলার সময় তারা বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ উপজেলার জ্যেষ্ঠ নেতাদের নাম ধরে অকথ্য গালিগালাজ করেছে। কেন্দ্রেঘোষিত আজকের কর্মসূচি যাতে না করি, সে জন্য হুমকি দিয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে বিএনপি। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে গত ৩১ জুলাই ভোলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতা নিহত হন। কেন্দ্রেঘোষিত আজকের কর্মসূচি বিএনপি নেতা–কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। কেন্দ্রেঘোষিত কর্মসূচি পালন নিয়ে গত কাল বিভিন্ন ইউনিয়নে ক্ষমতাসীন দলের বাধা ও হামলার মুখে পড়েছে বিএনপি। কোথাও কোথাও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তছনছ করা হয়েছে উপজেলায় লালুয়া ইউনিয়নে সভাপতি ডা, আলমগীর হোসেন ঘর -দোকান ভাঙ্গচুর ও বালীয়াতলী ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক হাজী সাইদুর রহমান বাবুলকে এলোপাতারি লাথি ঘুষি মারা হয়েছে।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আবদুল মোতালেব তালুক বলেন, যারা গতকালকে বিএনপির অফিসের সামনে ঘটনা ঘটাছে তারা আওয়ামীলীগের কেই না।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, গতকালকের হামলার খবর শুনেছেন তাঁরা। বিএনপির পক্ষ থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ ছিল।