কলাপাড়ায় বিয়ের একদিন পরই যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের বিয়ের একদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টায় তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গত কাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়।

মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। আসল রহস্য উদঘাটনের জন্য বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ ুসুরাতলের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।