কলাপাড়ায় বিয়ের কথা বলে ধর্ষণ: ৪ মাসের অন্তঃসত্তা যুবতী

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে একাধিকবার ধর্ষণের ফলে ৪ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে এক যুবতী (১৮)। এ ঘটনায় শুক্রবার (০৬ মে) রাতে ওই যুবতীর মা বাদী হয়ে ইমরান হোসেন নামের এক যুবককে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ইসলামী শরিয়া মতে পারিবারিকভাবে এক যুবকের সাথে ওই যুবতীর বিয়ে দেয়া হয়। কিন্তু দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এক বছর আগে। এর পর থেকেই ওই যুবতী তার মায়ের বাড়ি বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। এরই মাঝে পার্শ্ববর্তী লালুয়া ইউপির শনিবাড়িয়া বাজারের ইমরানের সঙ্গে তাদের পরিচয় হয়। এ সুবাদে ইমরান কারণে অকারণে প্রায় আট মাস যাবত তাদের বাড়িতে আসা যাওয়া করতো এবং সুযোগ বুঝে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে একাধিবার ধর্ষন করে। এতে ওই যুবতী ৪ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, ওই যুবতীকে ডাক্তারী পরিক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এছাড়া আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।