কলাপাড়ায় ব্রিজের সংযোগ সড়কের কাজ বন্ধ, ভোগান্তির শেষ নেই

এইচএম হুমায়ুন কবির, কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী শাখা নদীতে নির্মানাধীন গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হলেও এখন সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় আশপাশের দশ গ্রামের কৃষক ও সাধারন মানুষের ভোগান্তি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার নির্দেশনা ছিলো। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় ৪৫ মিটার দীর্ঘ এই ব্রিটি নতুন করে নির্মানের জন্য কার্যাদেশ দেয়া হয় ২০১৯ সালে। নির্মান কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরই মধ্যে দুই দফা সময় বুদ্ধি করা হয়েছে। কিন্তু কবে নাগাদ কাজ শেষ হবে তা স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি এখনও অনিশ্চিত রয়ে গেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। পশ্চিম পাশের সংযোগ সড়কের জন্য বালু ফেলা হয়েছে। কিন্তু পূর্ব পাশে বালু ফেলার কাজ শুরু হয়নি। বর্তমানে সব কাজ বন্ধ রয়েছে। এভাবে ব্রিজটির কাজ বন্ধ থাকার ফলে মানুষের দূর্ভোগ ক্রমশ বাড়ছে। ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় মিঠাগঞ্জের মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। পূর্বমধুখালী আর পশ্চিম মধুখালীসহ আশপাশের দশ গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। স্কুলগামী শত শত শিশুরা ঝুঁকি নিয়ে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে এ পথে। কাঠের পাটাতনের ওই সাঁকোটিও ভেঙ্গে বড় ধরণের দূর্ঘটনার শঙ্কা রয়েছে। ব্রিজটি বিধ্বস্ত হয়ে আনেচ প্যাদা নামের এক কৃষক মারা যায়। আহত হয় আরও চারজন। এরপরে অস্থায়ী ভিত্তিতে কাঠের পাটাতনের একটি নড়বড়ে সেতু দিয়ে হেঁটে চলাচল করছে মানুষ। তাও এখন জীর্ণদশায়, ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। যানবাহন চলাচল বন্ধ দুই বছর।

মধুখালী গ্রামের মিজান বলেন, সেতুর এ অবস্থার কারনে কৃষকেরা বাজারে নিয়ে উৎপাদিত সবজি বিক্রি করতে পারছে না। মানুষ মালামাল পার করতে পারে না। কাঠের পাটাতনের ওই সাঁকোটিও ভেঙ্গে বড় ধরণের দূর্ঘটনার শঙ্কা রয়েছে। গ্রামের মানুষের কি যে ভোগান্তি তা বলে শেষ করা যায় না।

কলাপাড়া উপজেলা পরিষদের চেয়াম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, আমি কয়েকবার মাসিক মিটিং ওই ব্রিজের কথা আলোচনা করছি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের(এলজিইডি) কলাপাড়ার উপজেলা প্রকৌশলী। সামনে বর্ষাকাল এখন সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় আশপাশের দশ গ্রামের কৃষক ও সাধারন মানুষ খুব ভোগান্তি হবে।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কলাপাড়ার উপজেলা প্রকৌশলী মোঃ মহর আলী জানান, লার্জ ব্রিজ কনস্ট্রাকশন (এলভিসি) প্রল্পের আওতায় এই ব্রিজটির কাজ ঢিমেতালে চলছে। গার্ডার বসানো হয়েছে। ঠিকাদারকে কয়েক দফা চিঠি দিয়েছেন বলেও জানান এ প্রকৌশলী।