কলাপাড়ায় শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে বশির মৃধা গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে যৌন হয়রানি ও শ্লীলতাহানীর অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ো ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাদী হয়ে বশির মৃর্ধার নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই খন্ড কালীন শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় ৫ ফেব্রুয়ারী রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে যৌন হয়রানি ও শ্লীলতাহানীর চেষ্টা চালায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, আসামিকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।