কলাপাড়ায় শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রাম এক শিশু কণ্যা (১১) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে মাসুয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রবিবার রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ওই শিশু গতকাল সন্ধায় তাদের বাড়ির পার্শ¦বর্তী মাঠ থেকে গরুর বাছুর খুঁজতে যায়। এসময় তাকে একা পেয়ে আমির ধর্ষন চেষ্টা চালায়। তাৎক্ষনিক ওই শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে দৌঁড়ে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।