কলাপাড়ায় সন্ত্রাসী হামলার বিচারের দাবি ব্রিটিশ নাগরিক পরিবারের

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে শশুরের নির্বাচনী প্রচারাভিযান অংশ নিতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত ব্রিটিশ নাগরিক ও মুক্তিযোদ্ধা সন্তান মনজুর আহমেদ তার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন। সংবাদ সন্মেলনে মনজুর আহমেদের স্ত্রী ব্রিটিশ নাগরিক রেবেকা সুলতানা, মা মাজেদা খাতুনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার (০৮ মার্চ) বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে মনজুর আহমেদ লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ মার্চ বিকালে তার শ্বশুড় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রুহুল আমিনের নির্বাচনী প্রচারণা প্রচারাভিযান অংশ নিতে গিয়ে তার পরিবারের উপর হামলা চালায় প্রতিপক্ষ আওয়ামীলীগ সর্মথীত প্রার্থী হুমায়ূন কবিরের সমর্থকরা। হামলায় মনজুর ও তার ছেলে আহমেদ আল আমিন পিয়াল ও আহত হয়। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করা হলেও তিনদিনেও হামলাকারীদের গ্রেফতার করেনি পুলিশ। তিনি আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য বালিয়াতলী ইউনিয়নের ইউপি নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্নের দাবি করেন।

সংবাদ সন্মেলনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আশ্রাফ আলী বলেন, একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানর যদি দেশে নিরাপত্তা না পায় তাহলে কিভাবে নির্বাচনী সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে। সেই সাথে তিনি হামলার সুষ্ঠ বিচার দাবি করেন।ু
এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বালিয়াতলী ইউনিয়ন নির্বাচন রির্টানিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রুহুল আমিনের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন। প্রতিপক্ষ প্রার্থী

শোকাজ করা হয়েছে। তিনি তার জবাব দিয়েছেন। তিনি আরো জানান, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য জোড়ালো পদক্ষেপ রয়েছে। শতভাগ অবাধ, সুষ্ঠ নির্বাচন হবে ।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন।