কলাপাড়ায় ১০ মন জাটকা ইলিশ জব্দ

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশ ও ৩ মন চাপিলা মাছ জব্দ করেছে নৌ-পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টার সময় এ জাটকা জব্দ করা হয়েছে। পরে ওই মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। এসময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, অসাধু জেলে কাউচার সংলগ্ন সাগর থেকে জাটকা শিকার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চাপলী বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ জানান, তাদের অভিযান চলমান রয়েছে।