কলাপাড়ায় ৪ টন মাদ্রাসার সরকারী পাঠ্যবই সহ ট্রাক জব্দ

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসা ৪ টন সরকারী পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। জব্দকৃত বইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক রাতের আধারে এসব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রি করতে চেয়ে ছিলো। পরে ট্রাকে করে বই গুলো নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুধু ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।