কলেজছাত্রীকে ইভটিজিংয়ে বাঁধা, বখাটেদের হামলায় আহত ৪

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
কলেজছাত্রীকে ইভটিজিং করার সময় বাঁধা দেওয়ায় কলেজ ছাত্র ও ব্যবসায়ী সহ চারজন কে পিটিয়ে গুরুত্বর আহত ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর। করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সুমন হাওলাদার নামের এক ব্যবসায়ীকে মূমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।

কলেজ ছাত্র রাকিব সরদার অভিযোগ করে বলেন, মাহিলাড়া কলেজের সামনে পূর্ব বেজহার গ্রামের রাব্বি সরদার ও বাইজিদ নামের দুই বখাটে এক ছাত্রীকে ইভটিজিং করছিলো। এসময় ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় বখাটেরা আমার উপর ক্ষিপ্ত হয়। পরে বখাটেদের ভয়ে মাহিলাড়া বাজারের একটি কম্পিউটারের দোকানে গিয়ে আশ্রয় নেই। পরবর্তীতে বখাটেরা ওই দোকানে গিয়ে আমার (রাকিব) উপর হামলা চালায় এবং কম্পিউটারের দোকান ভাংচুর করে। এসময় বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসলে বখাটে ও তাদেরকে ১০/১২ জন সহযোগীরা ব্যবসায়ী সুমন হাওলাদার, হাফিজুল ইসলাম, সোহেল হাওলাদার কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অপরদিকে মঙ্গলবার সকালে উপজেলার কাসেমাবাদ নামক এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরধরে খালেক তালুকদার নামের এক আইনজীবি সহকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সবুজ তালুকদার। গুরুত্বর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।